Fiesta

Case Solving

৳ 100

কেইস সলভিং

বাস্তব সমস্যাকে বিশ্লেষণ করে সমাধান উপস্থাপনের সুযোগ থাকছে এই প্রতিযোগিতায়। নির্ধারিত সমস্যার কারণ, প্রভাব ও সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করবেন অংশগ্রহণকারীরা।

📌 প্রতিযোগিতার নিয়মাবলি:

•এই সেগমেন্টে সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ থাকবে।

•সেগমেন্ট শুরুর ১০ মিনিট আগে অংশগ্রহণকারীদের নির্ধারিত টপিক প্রদান করা হবে।

•প্রদত্ত সমস্যার বাস্তবসম্মত, কার্যকর ও উদ্ভাবনী সমাধান প্রদান করতে হবে।

•প্রতিটি গ্রুপ থেকে সেরা ৩টি ধারণা নির্বাচিত হবে।

📌 ক্যাটাগরিসমূহ:

✅ ক্যাটাগরি–১: স্কুল ও কলেজ

✅ ক্যাটাগরি–২: বিশ্ববিদ্যালয়

📌 নির্ধারিত বিষয়সমূহ ক্যাটাগরি–১: পরিবেশগত সমস্যা

১. বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি মোকাবিলা

২. নগরায়ণজনিত পরিবেশ দূষণ ও টেকসই নগর ব্যবস্থাপনা

৩. প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণ

ক্যাটাগরি–২: কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সমস্যা

১. কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিতকরণ

২. কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের চ্যালেঞ্জ

৩. কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা

📌 রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা

(অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ক্যাশআউট চার্জ প্রযোজ্য।)

📌 পুরস্কার ও সুবিধা: চ্যাম্পিয়ন, ১ম রানারআপ ও ২য় রানারআপের জন্য থাকছে—

১. ক্রেস্ট

২. চ্যাম্পিয়ন / রানারআপ সার্টিফিকেট

এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকছে অংশগ্রহণ সার্টিফিকেট।

Scroll to Top