Scientific Painting
৳ 100
সায়েন্টিফিক পেইন্টিং:
কম্পিটিশন বিজ্ঞানের বিভিন্ন বিষয় ও ধারণাকে সৃজনশীলভাবে তুলে ধরার সুযোগ থাকছে এই প্রতিযোগিতায়। ছবি বা পোস্টারের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের ভাবনা ও সৃজনশীল উপস্থাপনা প্রকাশ করতে পারবেন।
ক্যাটাগরিসমূহ:
ক্যাটাগরি–১: ১ম–৫ম শ্রেণি
ক্যাটাগরি–২: ৬ষ্ঠ–১০ম শ্রেণি
ক্যাটাগরি–৩: ১১শ শ্রেণি–বিশ্ববিদ্যালয়
প্রতিযোগিতার নিয়মাবলি:
•যেকোনো একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া ছবি বা পোস্টারের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।
•আঁকা ছবি বা পোস্টারের নিচে সেটির মাধ্যমে কী বোঝানো হয়েছে, তা ২ট বাক্যে লিখতে হবে।
•প্রতিযোগিতাটি ভেন্যুতে সরাসরি উপস্থিত হয়ে অংশগ্রহণ করতে হবে এবং পেইন্টিংয়ের প্রয়োজনীয় উপকরণ নিজের সঙ্গে আনতে হবে।
রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
(অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ক্যাশআউট চার্জ প্রযোজ্য।)
পুরস্কার ও সুবিধা:
চ্যাম্পিয়ন, ১ম রানারআপ ও ২য় রানারআপের জন্য থাকছে—
১. ক্রেস্ট
২. চ্যাম্পিয়ন / রানারআপ সার্টিফিকেট
এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকছে অংশগ্রহণ সার্টিফিকেট।




