Fiesta

Rubik’s Cube

৳ 100

দ্রুত চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাইয়ের সুযোগ থাকছে এই প্রতিযোগিতায়। নির্ধারিত সময়ে Rubik’s Cube সমাধানের মাধ্যমে অংশগ্রহণকারীদের গতি ও দক্ষতা যাচাই করা হবে।

📌 ক্যাটাগরি:
সকলের জন্য উন্মুক্ত।

📌 প্রতিযোগিতার নিয়মাবলি:
১. প্রতিযোগিতা বেসিক WCA (World Cube Association) নির্দেশিকা অনুসারে অনুষ্ঠিত হবে।
২. প্রতিযোগীদের অবশ্যই নিজস্ব কিউব আনতে হবে।
৩. সময় রেকর্ড করার জন্য টাইমার ও স্টপওয়াচ থাকবে।
৪. নতুন প্রতিযোগীদের প্রতিযোগিতার আগে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে এবং বিচারকরা সহযোগিতা করবেন।
৫. Ao3-এর ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে (৩টি সমাধানের গড় সময়)।

📌 রেজিস্ট্রেশন ফি:
১০০ টাকা
(অনলাইন রেজিস্ট্রেশনে ক্যাশআউট চার্জ প্রযোজ্য)

📌 পুরস্কার ও সুবিধা:
চ্যাম্পিয়ন, ১ম রানারআপ ও ২য় রানারআপের জন্য থাকছে—
✅ স্পেশাল গিফট ব্যাগ
✅ ক্রেস্ট
✅ সার্টিফিকেট

এছাড়াও সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে অংশগ্রহণ সার্টিফিকেট ও স্ন্যাক্স।

Scroll to Top